কলকাতা- রবিবারই নির্বাচন কমিশন বাংলায় ভোটের দিন ও ফলাফলের দিনক্ষণ ঘোষণা করেছে। আজই বাংলায় প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল রাজ্য বামফ্রন্ট।
সাংবাদিক বৈঠকে পর পর প্রার্থীদের নাম ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শরিকদের সঙ্গে এবার আসন সমঝোতা নিয়ে সিপিএম নেতাদের বৈঠক ফলপ্রসু হয়েছে। সেই কথা নিজেই প্রার্থী তালিকা প্রকাশের সময় জানিয়েছেন বিমান।
প্রথম দফায় ১৯২ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ মুখকে প্রার্থী করছে সিপিএম।
মেখলিগঞ্জ – কমল রায়
মাথাভাঙা – খগেন বর্মন
কোচবিহার উত্তর – প্রণয় কাঞ্জি
দিনহাটা – বিকাশ মণ্ডল
মাদারিহাট – আরএসপি সুভাষ লোহার
ধূপগুড়ি – নিরঞ্জন রায়
জলপাইগুড়ি – দেবরাজ বর্মন
রাজগঞ্জ – হরেন্দ্রনাথ রায়
নাগরাকাটা – তিনকুমার ওরাঁও
শিলিগুড়ি – শরদিন্দু চক্রবর্তী
চাকুলিয়া – আমজাদ আলি
ইটাহার – সুদীপ্ত দাস
কুশমুন্ডি – জ্যোতির্ময় রায়
গঙ্গারামপুর – বিপ্লব বর্মন
গাজোল -ক্ষীতিশ সরকার
মানিকচক – দেবজ্যোতি সিনহা
নোয়াপারা – গার্গী চ্যাটার্জি
দেবজ্যোতি দাস – খোরদা
বিজপুর – দেবাশীষ রক্ষিত
দমদম উত্তর – দীপশিতা ধর
বরানগর – সায়নদ্বীপ
দমদম – ময়ূখ বিশ্বাস
রাজারহাট নিউটাউন – সপ্তর্ষি দেব
পানিহাটি – কলতান দাশগুপ্ত
কামারহাটি – মানোস মুখার্জি
কসবা – দিপু দাস
বিকাশ রঞ্জন ভট্টাচার্য – যাদবপুর
মোনালিসা সিনহা – সোনারপুর দক্ষিণ
নিহার ভক্ত – বেহালা পশ্চিম
সায়ন ব্যানার্জি – মহেশতলা
সঞ্জয় বসু – চৌরঙ্গী
পারমিতা রায় – বেলেঘাটা
মানিকতলা – মৌসুমী ঘোষ
