কলকাতা – রাজ্যের সমস্ত Toto কে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হল। মোট কত লক্ষ toto চলে সেটাও পরিবহন দফতরের জানা নেই।
লক্ষ লক্ষ মানুষের জীবিকা তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। মারাত্মক যানজট তৈরি হচ্ছে। অন্য নাগরিকদের সীমাহীন অসুবিধা হচ্ছে।
toto কে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হল। কিউ আর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর toto চলার রাস্তা বেছে দেওয়া হবে।
পুলিশ পরিবহন দফতর এবং ইউনিয়ন মিলে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণ প্রক্রিয়া শেষ হবে। প্রক্রিয়াটি অনলাইনের পাশাপশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে।
রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর কোনো toto কে রাজ্যের কোথাও রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না। ৩০ নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রশন করানো বাধ্যতামূলক। যারা করবেন না তাদের toto রাস্তায় চলতে দেওয়া হবে না। ১০০০ টাকা দিয়ে রেজিস্ট্রশন। ৬ মাস পর থেকে প্রতি মাসে ১০০ টাকা অর্থাৎ ১২ মাসে ১২০০ টাকা দিতে হবে। তাদের বিমার আওতায় আনা হবে।
সব toto নম্বর পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নম্বর এবং ইভেন নম্বর toto অলটারনেটিভ দিনে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দফতরের। ২০২৬ সালের জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা। এই কাজের দায়িত্ব সংশ্লিষ্ট পুরসভা এবং স্থানীয় থানার পুলিশের ওপর বর্তাবে।
রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি toto তৈরী বা বিক্রি করতে পারবে না।
