বাংলাকে ১৮,৬৮০ কোটির প্রকল্প ‘উপহার’ মোদির, ভোটের আগে ব্রিগেডে বড় চমক

কলকাতা- পাঁচ বছর পর ব্রিগেডে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শেষবার সভা করেছিলেন ২০২১ সালের ৭ মার্চ বিধানসভা নির্বাচনের আগে।

এবার নির্বাচনের আগেই ব্রিগেডে সভা। আজ বেশ কিছু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অঙ্কের হিসেবে প্রায় ১৮,৬৮০ কোটি টাকা। কোন কোন প্রকল্প বঙ্গবাসীকে আজ উপহার দিতে চলেছেন মোদি? আসুন দেখে নেওয়া যাক।

প্রায় আড়াই হাজার কোটি ব্যয়ে ১৯ নম্বর জাতীয় সড়কে পানাগড় থেকে পালসিট পর্যন্ত ৬ লেন রাস্তা। দৈর্ঘ্য ৬৮ কিমি। ১১৪ নম্বর জাতীয় সড়কে ভেদিয়াতে ৪ লেনের আরওবি এবং সংযোগকারী রাস্তা নির্মাণ। খরচ ১৯৫ কোটি। ৩২৩৩ কোটি টাকা ব্যয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের বারওয়া আড্ডা থেকে পানাগড় পর্যন্ত ৬ লেন রাস্তা। যার দৈর্ঘ্য ১১৫ কিমি।

হলদিয়া ডক কমপ্লেক্স বার্থ নম্বর ২-এর আধুনিকিকরণ। খরচ ২৯৮ কোটি। ইছামতী নদীর উপরে স্বরূপনগর ব্রিজ। প্রকল্পের খরচ ১৬ কোটি টাকা। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ৬টি স্টেশনের সৌন্দর্যায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্টেশনগুলি হল, আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম, সিউড়ি, কামাখ্যাগুড়ি। পাশাপাশি পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি) এক্সপ্রেসের সূচনা করবেন তিনি। এছাড়াও বেলদা ও দাঁতনের মধ্যে ১৬ কিলোমিটার দীর্ঘ তৃতীয় রেল লাইন এবং কলাইকুন্ডা ও কানিমোহুলির মধ্যে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং ব্যবস্থার উদ্বোধন করবেন মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *