মুম্বাই – অভিনেতা রণবীর কাপুর আবার স্পটলাইটে ফিরে এসেছেন। ‘অ্যানিম্যাল’-এ অভিনয়ের জন্য নিজের শারীরিক গঠনের পর এবার ভিন্ন চেহারায় আত্মপ্রকাশ করেছেন তিনি।
নতুন লুকে ধরা দিলেন রণবীর, বৃহস্পতিবার ক্লিন-শেভ লুকে প্রকাশ্যে এসেছেন রণবীর। তাঁর এই নতুন লুকের বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রণবীরকে তার ব্যক্তিগত লেবেলের একটি লাল টি-শার্টে দেখা গেছে, সঙ্গে ডেনিম এবং একটি নীল টুপি পরেছিলেন তিনি। রণবীর পাপারাজ্জিদের হাত নেড়ে অভ্যর্থনা জানান, ছবি তোলেন এবং ফটোগ্রাফারদের একজনের হাতে ক্যাপ তুলে দেন এবং গাড়িতে ওঠার আগে তাঁর সঙ্গে ছবি তোলেন।
এই মুহূর্তে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রণবীর। ভগবান রামের ভূমিকায় দেখা যাবে রণবীরকে, সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে।
