কলকাতা- শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেনের সময়সূচি: দিনে দুটি লোকাল এসি লোকাল ট্রেন চালানো হবে। সকাল ৮ টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। তা শিয়ালদায় পৌঁছবে সকাল ১০ টা ১০ মিনিটে। আর শিয়ালদা থেকে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে ছাড়বে এসি লোকাল ট্রেন। রানাঘাটে পৌঁছাবে রাত ৮ টা ৩২ মিনিটে। অর্থাৎ সকাল ও সন্ধ্যের একেবারে অফিস টাইমে এসি লোকাল ট্রেন চালানো হবে।
সব স্টেশনে এসি লোকাল ট্রেন দাঁড়াবে না। অর্থাৎ গ্যালোপিং লোকাল ট্রেন হিসেবে চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর স্টেশনে দাঁড়াবে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেন।
ঠিক কবে থেকে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেনের পরিষেবা চালু করা হবে, তা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১৫ অগস্টের আগেই বাণিজ্যিকভাবে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেনের বাণিজ্যিক পরিষেবা শুরু করা হবে। সূত্রের খবর, সোমবার (১১ অগস্ট) থেকেই বাণিজ্যিকভাবে ছুটতে শুরু করবে এসি লোকাল ট্রেন।
শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ভাড়া পড়বে ১২০ টাকা। শিয়ালদা থেকে ব্যারাকপুর যেতে ৬০ টাকা, শিয়ালদা থেকে দমদম যেতে ৩৫ টাকা এবং শিয়ালদা থেকে নৈহাটি যেতে ৯০ টাকা খরচ পড়বে। আবার রানাঘাট পর্যন্ত মান্থলির খরচ পড়বে ২,৪৩০ টাকা। ব্যারাকপুর পর্যন্ত মান্থলির খরচ ১,২৭৫ টাকা পড়বে।
