কলকাতা- বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ সমীক্ষায় ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬০ লাখেরও বেশি নাম। এবার এই সংশোধন হতে চলেছে বাংলায়।
বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, অগাস্ট মাসেই রাজ্যে শুরু হতে পারে এসআইআর। এর মাঝে আবার রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে এবার প্রকাশ করা হল ২০০২ সালের ভোটার তালিকা।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে। উল্লেখ্য, বাংলায় শেষ বার ২০০২ সালে হয়েছিল এসআইআর। সেই তালিকাকে ভিত্তি করেই ২০২৫ সালের এসআইআর-এর জন্য এগোতে চাইছে নির্বাচন কমিশন।
এমন আবহে এবার ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল কমিশন। রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাতে গত কয়েকদিনে প্রায় লাখের কাছাকাছি ভোটার অনলাইনে ভোটার কার্ড সংশোধন বা আপডেটের জন্য আবেদন করেছেন। এর মাঝে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা হয়েছিল। তবে নির্বাচন কমিশনের প্রতক্রিয়ায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট।
এদিকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ১১টি নথির ভিত্তিতে নির্ধারণ করা হবে একজন ভোটার বৈধ কি অবৈধ। বলা হয়েছে, সরকারি কর্মীদের পরিচয়পত্র, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও সরকারি নথি (ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য), জন্মের শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষা সংক্রান্ত শংসাপত্র (জন্মের তারিখ উল্লেখ থাকা চাই), স্থায়ী বসবাসকারীর শংসাপত্র, এসসি এসটি বা ওবিসির সংশাপত্র, এনআরসি তালিকায় নাম, স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক ‘রেজিস্টার’, দলিল বা পর্চার মো জমি-বাড়ির নথি।
১১টি জেলার SIR তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। SIR কার্যকরী করার জল্পনা শুরু হয়েছে। কোচবিহারের ৯ টি বিধানসভা কেন্দ্রের ২০০২ তালিকা প্রকাশ। জলপাইগুড়ির ১২ টি জেলার ভোটার তালিকা প্রকাশ। দার্জিলিং জেলার ৫ টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ। উত্তর দিনাজপুর জেলার ৭ টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ। দক্ষিণ দিনাজপুরের ৫ টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ। মালদা জেলার ৪ টি বিধান সভা কেন্দ্রের তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।
এছাড়া নদিয়া জেলার অন্তর্গত ১৫ টি বিধানসভা তালিকা প্রকাশ।
হাওড়া ১৫ টি বিধানসভা কেন্দ্রের তালিকা প্রকাশ। হুগলী ৫ টি জেলার বিধানসভার তালিকা প্রকাশ। পশ্চিম মেদিনীপুরের ২১ টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ। বাঁকুড়ার ৫ টি বিধানসভার ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।
