ফের মা হচ্ছেন সোনম কাপুর, জল্পনাই সত্যি হল! অভিনেত্রী নিজেই দিলেন সুখবর

কলকাতা- কয়েকদিন আগেই সোনম কাপুরের একটি ছবি দেখে অনেকে আন্দাজ করেছিলেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। তবে অভিনেত্রী নিজের মুখে কিছু না বলায় সেই বিষয়টি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

এবার নায়িকা নিজেই প্রকাশ্যে নিয়ে এলেন সুখবর। সোনম কাপুর তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোষ্টের মাধ্যমে এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন। ছবিতে অভিনেত্রীকে একটি ভিন্টেজ হট পিঙ্ক ব্লেজার এবং ম্যাচিং স্টার্ট পরে দাঁড়িয়ে থাকলে দেখা যায়। এই লুকে অভিনেত্রীকে প্রিন্সেস ডায়নার মতো দেখতে লাগছিল।

বেবি বাম্পের ওপর হাত রেখে সোনম কাপুর লেখেন, ‘মা’। ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি একই ছবি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, ‘আসছে বসন্ত ২০২৬’। অভিনেত্রীর এই পোস্ট থেকে স্পষ্ট হয়ে যায় আগামী বছরের গোড়ার দিকেই তাহলে সুখবর দিতে চলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *