কলকাতা- একুশের নির্বাচনে তাঁরা ছিলেন৷ তৃণমূলের হয়ে জিতেওছিলেন৷ তবু ছাব্বিশের প্রার্থী তালিকায় জায়গা হল না তাঁদের৷
দুর্নীতিতে নাম জড়ানোয় কেউ বাদ। কারও সঙ্গে বেড়েছিল দলের দূরত্ব। আবার কারও ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি আলোচনা৷
তৃণমূলের প্রার্থী তালিকা থেকে যারা বাদ পড়লেন তাদের দেখে নেওয়া যাক। ৭৪ জন বিধায়ককে টিকিটই দিল না তৃণমূল৷ তালিকায় কাঞ্চন মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়ের মতো বড় নাম রয়েছে৷
তালিকায় রয়েছে তপন দাশগুপ্ত, জোৎস্না মান্ডি, তাজমুল হোসেন,, অসিত মজুমদার, মাণিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, বিকাশ রায়চৌধুরী, বিবেক গুপ্তর মতো নাম। বেহালা পশ্চিম থেকে প্রার্থী করা হয়েছে রত্না চট্টোপাধ্যায়কে৷ বাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাম।
