কলকাতা- সংঘর্ষ চলাকালীন ভারত ৬০০-র বেশি পাক ড্রোন ধ্বংস করেছে, এমনই দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে।
পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয় প্রায় ১০০ জঙ্গির।
এর পর বদলা নিতে পাকিস্তানের তরফে ভারতের একাধিক সীমান্ত শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করা হয়। যদিও এস-৪০০ ট্রায়াম্ফ ও আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেই হামলা সফলভাবে প্রতিহত করা গিয়েছে।
সংঘর্ষ চলাকালীন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬০০-র বেশি পাক ড্রোন ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন করা হয়েছিল ১০০০-এর বেশি অ্যান্টি এয়ারক্র্যাফ্ট গান।
এছাড়া মোতায়েন করা হয়েছিল ৭৫০-রও বেশি স্বল্প-পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম। যার জেরে পাক হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।
