এবিভিপির বিকাশ ভবন অভিযান, পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক অনেকে

কলকাতা- উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর তিন মাস কেটে গিয়েছে। এখনও রাজ্যের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এই নিয়েই বিক্ষোভে শামিল এভিবিপি।

সোমবার সেন্ট্রাল মেট্রোর সামনে তারা জড়ো হয়। তার পরই চলে আসে বিকাশ ভবনের সামনে। তাদের দাবি, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের প্রায় তিন মাস অতিক্রান্ত হলেও এখনও রাজ্যের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ABVP কর্মীদের। এবিভিপি কর্মীদের আটক করে পুলিশ।

তাদের অভিযোগ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন রাজ্য সরকার। হাজার হাজার পড়ুয়ার পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে। এদিন বিক্ষোভকারীরা বিকাশ ভবনের সামনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার দাবি তুললেও পুলিশ তাদের আটক করে।

মিছিল থামাতে গেলে পুলিশ ও এবিভিপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। শেষপর্যন্ত কয়েকজন আন্দোলনকারীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *