কলকাতা- এবার থেকে রাজ্য সঙ্গীত গাইতে হবে স্কুলে স্কুলে। ‘বাংলার মাটি, বাংলার জল’ গাইতে হবে ছাত্র-ছাত্রীদের। সকালবেলা প্রার্থনার সময় গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’, নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। “বাংলার মাটি বাংলার জল” হল স্কুলের প্রার্থনা সংগীত। রাজ্য সংগীত এবার স্কুলে স্কুলে বাধ্যতামূলক করা হল প্রার্থনা সংগীত হিসেবে। রাজ্যজুড়ে মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সব স্কুলকে নোটিস।
“বাংলার মাটি -বাংলার জল”-কে প্রার্থনা সংগীত হিসেবে গাইতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
ক্লাস শুরুর আগে বাধ্যতামূলক হিসাবে গাইতে হবে গান। নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ। পয়লা বৈশাখকে ‘রাজ্য দিবস’ এবং রবীন্দ্রনাথ রচিত ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি হবে পশ্চিমবঙ্গের ‘রাজ্য সঙ্গীত’ হবে বলে ২০২৩ সালে বিধানসভায় প্রস্তাব পাশ হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটি লিখেছিলেন।
