কলকাতা – তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অব্যবহৃত অ্যাকাউন্ট ব্যবহার করে ৫৫ লাখ টাকা হাওয়া করে দিল জালিয়াতরা। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন শ্রীরামপুরের সাংসদ।
তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে লালবাজার তদন্ত শুরু করেছে এই ঘটনার। রিপোর্ট অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাইকোর্টে থাকা বিধানসভার উপশাখায় কল্যাণের একটি অব্যবহৃত অ্যাকাউন্ট ছিল। সেই ডরম্যান্ট অ্যাকাউন্ট থেকে জালিয়াতরা কেওয়াইসি চুরি করে। পরে সেই কেওয়াইসি ব্যবহার করে ডরম্যান্ট অ্যাকাউন্টটিকে চালু করা হয়। এরপর সেই অ্যাকাউন্টের মাধ্যমে ৬৫ লাখ টাকা হাওয়া করে দেয় জালিয়াতরা।
শ্রীরামপুরের সাংসদ হওয়ার আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আসানসোল দক্ষিণের বিধায়ক ছিলেন কল্যাণ। সেই সময় অন্যান্য বিধায়কদের সঙ্গে কল্যাণেরও একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল হাইকোর্টে অবস্থিত এসবিআইয়ের বিধানসভা উপশাখায়। এরপর কল্যাণ সাংসদ হওয়ার পরে এই অ্যাকাউন্টে লেনদেন হয় না। এর জেরে অ্যাকাউন্টটি ‘ডরম্যান্ট’ হয়ে যায়।
