বাবা পরিযায়ী শ্রমিক, অভাবকে জয় করে উত্তরবঙ্গের দুই ছেলে ডান্স বাংলা ডান্স যুগ্মভাবে চ্যাম্পিয়ন

শিলিগুড়ি – বাবা পরিযায়ী শ্রমিক, মা গৃহবধূ। সংসারে অভাব নিত্যসঙ্গী। সেই পরিবার থেকে উঠে আসা দুই ছেলে রিজু ও রাজদীপ যুগ্ম চ্যাম্পিয়ন হল ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতায়।

মিঠুন চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা,কৌশাণি মুখোপাধ্যায় সহ সকলের মন জয় করেছে উত্তরবঙ্গের দুই ছেলে।

মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাঘমারা সুখানদীঘি এলাকায় বাড়ি রিজু (৯) ও রাজদীপের (৬)। তাদের বাবা রাসেন্দ্র সরকার পেশায় পরিযায়ী শ্রমিক। মা সুমিত্রা সরকার গৃহবধূ।

স্থানীয় ঘোকসাডাঙ্গা এবিসিডি ড্যান্স একাডেমিতে নাচ শেখে দুই ভাই। বিভিন্ন অনুষ্ঠানে এই দুই ভাইয়ের নাচ প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তারা রীতিমতো ভাইরাল। এরই মধ্যে রবিবার ড্যান্স বাংলা ডান্সের ফাইনালে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন হল রিজু-রাজদীপ ও হাওড়ার আদিত্য কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *