দেব-শুভশ্রীর ধূমকেতু নিয়ে উত্তেজনার পারদ চড়ছে, Book My Show টিকিটেও বিরাট ছাড়, শেয়ার করলেন দেব নিজেই

কলকাতা – একটা সময় ওপেন সিক্রেট ছিল দেব-শুভশ্রীর প্রেম। তাদের বিচ্ছেদের পর ‘ধূমকেতু’ সিনেমা ফ্লোরে আসে। কিন্তু সেই সময় নানা জটিলতায় আর ছবি মুক্তি পায় না। তারপর থেকে আর দেব-শুভশ্রী জুটিকেও কোনও ছবিতে একসঙ্গে দেখা যায় না।


এমনকী তাদের আর কথা বলতেও দেখা যায়নি। অবশেষে দেবের প্রশ্নের উত্তর দিলেন শুভশ্রী? সোমবার ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার লঞ্চ হল। সেই অনুষ্ঠানের দুটি হাতের ব্যান্ডের ছবি দিয়ে দেব ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘রেডি?’

সেই স্টোরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে শুভশ্রী উত্তরে লেখেন, ‘রেডি’। এই প্রথমবার শুভশ্রী দেবের উত্তরে এক প্রকার সাড়া দিলেন তা বলাই যায়।

সম্পর্ক ভাঙার মুহূর্তে এই জুটি ২০১৫ সালে সর্বশেষ অভিনয় করছিলেন ‘ধূমকেতু’ সিনেমায়। সিনেমার কাজ ২০১৩ সালে শুরু হয়। দুই বছর সিনেমার শুটিং চলে। কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি।

অবশেষে দীর্ঘ ৯ বছর পর প্রেক্ষাগৃহে ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। তার জন্য টিকিটেও ছাড় পাওয়া যাবে। বুক মাই শো অ্যাপে বুক করতে হবে দুটি টিকিট। তাতেই ২০০ টাকা ছাড়! দেব নিজেও এই অফার শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *