কলকাতা- ছেলের সঙ্গে দীর্ঘদিন দিনে ধরে কোনও যোগাযোগ নেই। এমনকি ছেলের জন্য বাড়িও ছাড়তে হয়েছে তাঁকে। সোমবার গুণধর ছেলের কীর্তির খবর শুনে সংবাদ মাধ্যমে বিস্ফোরক বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা। বললেন, ‘জীবনের জেলই প্রাপ্য।’
ছেলের গ্রেপ্তারি নিয়ে এদিন বিশ্বনাথ সাহা বলেন, ‘আমার বোন মায়া সাহার বাড়ি ইডি তল্লাশি প্রয়োজন রয়েছে। প্রচুর সম্পত্তি করেছে ওরা। কিছুই ছিল না, একটা মিষ্টির দোকান ছিল। জীবন বিধায়ক হয়েই তো সব হল। মায়াকে কাউন্সিলার করেছে জীবনই। এখন আমি ওখানে যাই না। জীবন জামিন পেয়ে আসার পর থেকে আমায় আর বাড়িতে ঢুকতে দেয় না। থানা থেকে জেলা সভাপতি সবাইকে জানিয়েছি, এমনকি অনুব্রত মণ্ডলকেও জানিয়েছিলাম। কিন্তু সবাই এখন বুলি গাইছে।’
এরই পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমার ছেলে জীবনের জেল হওয়া দরকার। ও বিধায়ক হওয়ার পরেই বেআইনি উপায়ে অঢেল সম্পত্তি করেছে। আমার বোন মায়াও এসবে জড়িত। ও অনেক সম্পত্তি করেছে।’
