মর্মান্তিক ঘটনা! গাড়ির দরজা লক, শ্বাসরোধ হয়ে মৃত্যু ৪ শিশুর

কলকাতা – মর্মান্তিক ঘটনা অন্ধ্রপ্রদেশে। গাড়ির মধ্যে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে চার শিশুর। গ্রামের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছিল ওই চারজন। তারা উঠে পড়েছিল একটি গাড়ির মধ্যে। খেলার সময়ে আটকে যায় ওই গাড়ির দরজা।

পুলিশ জানিয়েছে, গাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় চার শিশুর। তাদের বয়স ৬ থেকে ৮ বছরের মধ্যে। রবিবার এই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রামের দ্বারপুডিতে।

পুলিশ আধিকারিক এবং স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের মহিলা মণ্ডল অফিসের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে খেলার সময়ে ওই শিশুরা সেখানে থাকা একটি গাড়ির মধ্যে যায়। মজা করার জন্য গাড়ির ভেতরে বসতে যাওয়া শিশুরা ভুলবশত দরজা ভেতর থেকে লক করে দেয় বলেও সন্দেহ তাদের। ওই চারজনের মধ্যে একজন বালক এবং অন্য তিন জন বালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *