কলকাতা-আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি আসছে। ১ হাজার ৭২১ কিলোমিটার পথ গাড়িতে সফর করে আসছে আলিপুর চিড়িয়াখানার নতুন অতিথি।
বৃহস্পতিবার সকালে চেন্নাই থেকে দুটি সবুজ অ্যানাকোন্ডা নিয়ে রওনা দিয়েছে আলিপুর চিড়িয়াখানার প্রতিনিধি দল। পথে যদি কোনও বিঘ্ন না হয়, তাহলে আজ শুক্রবার গভীর রাতে আলিপুরে তাদের পৌঁছে যাওয়ার কথা।
মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ককে ইগুয়ানা ও শাঁখামুটি সাপ দিয়ে সবুজ অ্যানাকোন্ডা নিয়ে আসছে আলিপুর কর্তৃপক্ষ।
সবুজ অ্যানাকোন্ডা নিয়ে আসার কথা বেশ কয়েক বছর ধরেই চলছিল। মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক থেকে তাদের নিয়ে আসার কথা ছিল। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক আলিপুরকে সবুজ অ্যানাকোন্ডা দিতে রাজি হয়।
হলুদের চেয়ে সবুজ অ্যানাকোন্ডার দৈর্ঘ্য আরও বেশি। দেশের মধ্যে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কেই রয়েছে অ্যামাজনের এই দৈত্যরা। চারটি সবুজ অ্যানাকোন্ডা তারা আলিপুরকে দিচ্ছে
