কলকাতা- ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ডের হ্যাটট্রিক করে জোড়া সোনা জিতে চমকে দিলেন হাওড়ার বঙ্গসন্তান ১৭ বছরের কোয়েল বর। বাবা মাংস বিক্রেতা। পদক জয়ের পরও কোয়েল নির্বিকার। এত বড় সাফল্যের পরও ভবিষ্যতের কথা ভেবে তিনি কিছুটা চিন্তিত।
আমেদাবাদে ভারোত্তোলনের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মোট ১৯২ কেজি ওজন তুলে যুব ভারোত্তোলনে বিশ্বরেকর্ড কোয়েলের। সেই সঙ্গে গোল্ড মেডেল। যুব ভারোত্তোলনে ৫৩ কেজি বিভাগে আগের বিশ্বরেকর্ড ছিল ১৮৮ কেজি। সেটা ভেঙে দিয়ে কোয়েলের নয়া বিশ্বরেকর্ড।
ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১০৭ কেজি ওজন তোলে কোয়েল। এই বিভাগে বিশ্বরেকর্ড ছিল ১০৫ কেজি। স্ন্যাচে ৮৫ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড স্পর্শ করে কোয়েল।
