কলকাতা- গত শনিবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গায়ক নচিকেতা চক্রবর্তীকে। কয়েক দিন হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন নচিকেতা।
হাসপাতাল থেকে বেরিয়ে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ঠোঁটে স্মিত হাসি মাখিয়ে চিকিৎসকদের মাঝে দাঁড়িয়ে নচিকেতা। ক্যাপশনে লেখা, ‘অবশেষে খাঁচা ভেঙে…’
মঙ্গলবার গায়ককে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, তাঁর হার্টে স্টেন্ট বসেছে।
