শিয়ালদহ স্টেশনে সেদিন কেন হাতাহাতি করেন টলিউড অভিনেত্রী কাঞ্চনা? এবার সামনে এল আসল সত্যি

কলকাতা- কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, শিয়ালদহ স্টেশনের সামনে অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে হাতাহাতি করছেন, ঝগড়া করছেন।

রীতিমতো পাওনা টাকা আদায়ের জন্য এক ব্যক্তি ও মহিলাকে ‘হেনস্থা’ করতে দেখা যায় কাঞ্চনাকে। তবে এবার হঠাৎ বদলে গেল আলোচনা। কারণ জানা গেল, এসবই প্রচার কৌশল। নতুন ছবি আসছে ‘কপাল’, তারই প্রোমোশনের অঙ্গ ছিল এই ঘটনা।

কাঞ্চনা নিজেই সামনে আনলেন গোটা ঘটনা। ১৯ সেপ্টেম্বর ছবি কপাল। সেদিন কাঞ্চনার ভিডিও একাধিক মানুষ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। অনেকেই নেতিবাচক মন্তব্যে ভরিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রীকে।

আসলে কাঞ্চনা চেয়েছিলেন, পথনাটিকার মাধ্যমে নিজেদের ছবির কথা দর্শকের কাছে পৌঁছে দিতে। তবে কাঞ্চনার সেই ভিডিও বুমেরাং হয়ে ফেরে তাঁর কাছে।

মজার ব্যাপার হল যাঁদের সঙ্গে সেদিন অভব্য আচরণ করেছিলেন তাঁরাও হাসিমুখে কাঞ্চনার সঙ্গে!! ভাগ্যের পরিহাসে কখন কার কপাল বদলে যায় সেই প্রেক্ষাপটে গল্প বুনেছেন পরিচালক শুভেন্দু রাজ বোস। একজন জীবনযোদ্ধার গল্প বলবে কপাল। টাকার জন্য জীবন, না জীবনের জন্য টাকা? সেই প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে কপাল ছবিতে। কেন্দ্রীয় চরিত্রে কাঞ্চনা ছাড়াও রয়েছেন রাজা সরকার এবং সুকন্যা দত্ত। এখন দেখার পিআর স্টান্ট দিয়ে, চর্চায় আসা কপাল, প্রেক্ষাগৃহে কী প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *