মা হলেন ক্যাটরিনা কাইফ, ছেলে নাকি মেয়ের বাবা হলে ভিকি কৌশল!

কলকাতা – মা হলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বাবা হলেন ভিকি কৌশল। শুক্রবার সকালে পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে খবরটি জানিয়েছেন দুই তারকা।

ক্যাটরিনা ও ভিকি তাঁদের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে এক যৌথ বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’ এই পোস্টে বাবা-মা হওয়ার অপার আনন্দ ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।

বলিউডের আলোচিত তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। তার পর থেকে তাঁদের প্রেম, দাম্পত্য, ছুটির ছবি, একসঙ্গে উপস্থিতি—সবকিছুই বারবার খবরের শিরোনাম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *