কথায় কথায় মার্কিন সাম্রাজ্যবাদের মুণ্ডুপাত! সেই কমিউনিস্ট নেতা নিজের চিকিৎসা করতে গেলেন আমেরিকাতেই!

কলকাতা – কমিউনিস্ট হওয়ায় কথায় কথায় মার্কিন সাম্রাজ্যবাদের মুণ্ডুপাত করতেন। তার দল সিপিআইএমের ঘোষিত নীতি ছিল আমেরিকার বিরুদ্ধে সরব হওয়া। এবার কেরলের সেই কমিউনিস্ট মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নই নিজের চিকিত্সা করাতে গেলেন মার্কিন মুলুকে!

দুবাইতে বিশ্রাম নিয়ে সোজা আমেরিকায় পৌঁছবেন তিনি।  মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মেয়ো ক্লিনিকে ১০ দিন ধরে তাঁর চিকিত্সা হবে বলে সূত্রের খবর।

বিজয়নের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাত্রা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন কথায় কথায় আমেরিকাকে ‘পুঁজিবাদের দালাল’ বলে সমালোচনা করা, আর নিজের সেখানেই চিকিৎসা পরিষেবা নিতে যাওয়াটা একধরনের দ্বিচারিতা।

কেউ কেউ আবার বলছেন, গত বেশ কিছুদিন ধরেই কেরলের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে। এরই মধ্যে বৃহস্পতিবার কেরলের কোট্টায়াম মেডিকেল কলেজের একটি ভবন ধসে পড়ে একজনের মৃত্যু হয়। যার জেরে কেরলের বিভিন্ন মেডিকেল কলেজগুলোর পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে।

অন্যদিকে, মেডিকেল কলেজগুলিতে চিকিৎসা সরঞ্জামের অভাবও প্রকাশ্যে এসেছে। ফলে প্রবল চাপের মুখে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *