কলকাতা- রবিবার দুর্গা পুজোর কার্নিভাল। আগামীকাল ব্লু এবং গ্রিন লাইনে রাত পর্যন্ত অতিরিক্ত মেট্রো চালানোর ঘোষণা, একনজরে সময়সূচি। ৫ অক্টোবর রাতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার ব্লু লাইন (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) ও গ্রিন লাইনে (সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ-হাওড়া ময়দান) এই অতিরিক্ত মেট্রো চলবে।
মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, কার্নিভালের জন্য রবিবার বেশি রাত পর্যন্ত ৬টি বিশেষ ট্রেন (৩টি আপ ও ৩টি ডাউন) চালানো হবে। প্রতিটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ২০ মিনিট।
ব্লু লাইন:
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আপ): রাত ১০টা ০৩ মিনিট, রাত ১০টা ২৩ মিনিট এবং রাত ১০টা ৪৩ মিনিট।
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম (ডাউন): রাত ৯টা ৫৩ মিনিট, রাত ১০টা ১৩ মিনিট, রাত ১০টা ৩৩ মিনিট।
গ্রিন লাইন:
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: রাত ১০টা ২০ মিনিট, রাত ১০টা ৪০ মিনিট এবং রাত ১১টায়।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ১০টা ২০ মিনিট, রাত ১০টা ৪০ মিনিট এবং রাত ১১টায়।
এবার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৪৬.৫৬ লক্ষ যাত্রী মেট্রোয় চড়েছেন। যা সর্বকালের রেকর্ড। পঞ্চমী থেকে দশমীর মধ্যে আগামী ১০ বছর মেয়াদের মোট ১৮ হাজার ৪৯৮টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে। ট্যুরিস্ট স্মার্ট কার্ড ইস্যু করা হয় ৬৪৬টি।
