প্রয়াত লাইবেরিয়ার ফুটবলার ক্রোমার বাঙালি স্ত্রী, মৃত্যুর সময় পাশে পেলেন না স্বামীকে

কলকাতা- প্রয়াত ফুটবলার আনসুমানা ক্রোমার স্ত্রী পূজা দত্ত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্রোমার বাঙালি স্ত্রী। কিন্তু মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

কয়েকদিন আগেই মাকে হারান লাইবেরিয়ার ফুটবলার। এবার চলে গেলেন স্ত্রী। রেখে গেলেন দুই সন্তানকে। তার মধ্যে একজন সদ্যোজাত। মাত্র দু’মাস বয়স। অন্য সন্তানের বয়স ছয় বছর।

ব্যক্তিগত কাজে দেশে ফিরে গিয়েছেন ক্রোমা। পরের মাসে ফেরার কথা। তার আগেই এই মর্মান্তিক ঘটনা। কলকাতায় খেলতে খেলতেই আলাপ শহরেরই মেয়ে পূজার সঙ্গে। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। ২০১৯ সালে সম্পর্ক পরিণতি পায়।

কলকাতায় বিয়ের অনুষ্ঠানও করেন। তারপর ক্রোমার সঙ্গে লাইবেরিয়ায় যান পূজা। তবে দু’জন কলকাতায় থাকতেন। এক সন্তানকে নিয়ে সুখেই চলছিল দাম্পত্য জীবন। মাস দুয়েক আগে দ্বিতীয় সন্তানের জন্ম দেন পূজা। প্রত্যেক বিবাহ বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতেন ক্রোমা। কিন্তু মাত্র ছয় বছরের মাথায় যে তাঁদের গাঁটছড়া ভেঙে যাবে কে জানত! 

কলকাতার দুই প্রধানেই খেলেন লাইবেরিয়ান তারকা। কলকাতা লিগে প্রচুর গোল করেন। পিয়ারলেসের হয়ে ময়দানে আবির্ভাব ক্রোমার। সেবার পিয়ারলেসের লিগ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর অবদান অনস্বীকার্য। সেখান থেকেই উত্থান। তারপর তিন প্রধানে রমরমিয়ে খেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *