NRC আতঙ্কে আত্মহত্যা! টালিগঞ্জে চাঞ্চল্য, ৬০ বছর বয়সী ব্যক্তি যা করলেন রবিবার সকালে…

কলকাতা- এনআরসির আতঙ্কে আত্মহত্যা! রবিবার টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়াল। সেই ব্যক্তির নাম দিলীপ কুমার সাহা।

তিনি চাকদা আনন্দপল্লীর বাসিন্দা। পরিবার সূত্রে খবর, গত সাত থেকে দশ দিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। আশঙ্কা করছিলেন, এনআরসি আর সিএএ হলে তাঁকে বাংলাদেশে পাঠানো হবে বা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হতে পারে। তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন বলে দাবি করে পরিবার।

৬০ বছর বয়সী সেই ব্যক্তি ঢাকুরিয়ার একটি স্কুলে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। কিছুদিন ধরেই বাংলাদেশিদের পুশব্যাক করা হচ্ছে, এমন খবরে চিন্তিত ও আতঙ্কিত ছিলেন। বাড়ির লোক বুঝিয়েও লাভ হয়নি।

জানা যাচ্ছে, ১৯৭২ সালে ভাই-বোনেরা মিলে চলে এসেছিলেন এই দেশে। তাঁর আতঙ্ক ছিল, এনআরসি হলে তাঁকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *