কলকাতা- রথের আগে পুরীর জগন্নাথ মন্দিরে অঘটন! চুরি গেল জগন্নাথ, বলরাম, সুভদ্রার ভেষজ ওষুধ! অভিযোগ জগন্নাথ মন্দিরের এক বর্ষীয়ান সেবায়তের।
পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে এই ঘটনা প্রথম। যা ক্ষমার অযোগ্য অপরাধ বলে দাবি সেবায়তের। পুরীর মন্দিরে গারদাঘরা কক্ষে দেবতারদের ওষুধ থাকে। সেখানেই রাখা হয় দশমূল মোদক (বিশেষ ভেষজ ওষুধ)। সেবায়ত হলধর দাসমহাপাত্রের অভিযোগ, ওই ঘর থেকে ৭০টি মোদক চুরি গিয়েছে। মন্দির কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
দেবতাদের চিকিৎসার জন্য ৩১৩টি দশমূল মোদক তৈরি করেছিলেন রাজবৈদ্য। যা রাখা ছিল নির্দিষ্ট কক্ষে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয়, স্নানযাত্রার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। এই ওষুধেই তাঁদের ব্যাধি ঠিক হয়!প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হোক।” রথযাত্রার আগে এই দেবতাদের ওষুধ চুরি যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
