কলকাতা- শুক্রবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক ঘণ্টার সফরে বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মেট্রোর উদ্ধোধন করবেন। মেট্রোতে চড়বেনও। আবার একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। আর এই কয়েকঘণ্টার সফরসূচিতে দমদমে বিজেপির একটি সভায় বক্তব্যও রাখবেন। জেনে নিন প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি।
২২ অগাস্ট দমদম বিমানবন্দরে বিকেল চারটে নাগাদ এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে বিহারে একটি জনসভা করে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। বিকেল 4.00 টে কলকাতা বিমান বন্দরে নামবেন।
4.10 মিনিটে যশোর রোড মেট্রো স্টেশনে পৌঁছবেন প্রধানমন্ত্রী
সেখানে তিনি মেট্রোর উদ্বোধন করবেন। তার পর মেট্রোতে করে তিনি ভ্রমণ করবেন। 4.45 মিনিটে এসে পৌঁছবেন সেন্ট্রাল জেল ময়দানে। সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচি ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
5.20 মিনিটে সেন্ট্রাল জেল ময়দানে রাজনৈতিক সভা করবেন প্রধানমন্ত্রী। 6.20 বেরিয়ে যাবেন তিনি। 6.30 কলকাতা বিমান বন্দরে। সেখান থেকে দিল্লি।
