‘পথ খুঁজে পাচ্ছিলাম না…’, অবশেষে যীশুর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নীলাঞ্জনা

কলকাতা- একটা সময় অনেকের কাছেই দৃষ্টান্তের মতো ছিল যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মার দাম্পত্য। দুই মেয়েকে নিয়ে চুটিয়ে সংসার করছিলেন তাঁরা। একসঙ্গে প্রযোজনা সংস্থাও শুরু করেছিলেন।

সবই ঠিক চলছিল, কিন্তু তার মাঝেই হল ছন্দপতন। সম্পর্কে ধরে চিড়। কাগজে কলমে বিচ্ছেদ না হলেও, বহুদিন আগেই আলাদা হয়েছে তাঁদের ছাদ। এখন নীলাঞ্জনা সিঙ্গেল মাদার। তাঁর দেওয়া নানা ইনস্টাগ্রাম স্টোরিতে সেই কথা বারবার উঠে আসে।

এবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এক বছর আগেও পথ খুঁজে পাচ্ছিলাম না। আমার মনে হয় মাতৃত্ব বিষয়টাই কঠিন। মা বলতেন, ‘মা হলে বুঝবি’। সেটা আমি এখন বুঝতে পারছি। সব মাকেই কুর্নিশ। এই যাত্রাটা কঠিন ছিল। কোনও দিন হয়তো খুব ভালো যায়। আবার কোনও কোনও দিন সমস্যাও তৈরি হয়।’

যীশু সেনগুপ্তের পদবী নীলাঞ্জনা নামের পাশ থেকে সরিয়ে দিয়েছেন। পাশাপাশি বাড়ির নেমপ্লেটেও নেই স্বামী যিশুর নাম। তবে কেবল নীলাঞ্জনাই নন। মেয়েদের সঙ্গেও যিশুর সেভাবে যোগাযোগ নেই। ইনস্টাগ্রামে যিশুকে বহুদিন আগেই আলফলো করেছেন সারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *