মাওবাদীদের দাপাদাপি আবার! সরকারির দাবি মিথ্যে! ঝাড়খণ্ডে শহিদ CRPF জওয়ান

কলকাতা- আইইডি বিস্ফোরণে নিহত এক সিআরপিএফ জওয়ান। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে। সারান্দা জঙ্গলে মাওবাদী দমন অভিযান চলাকালীন ঘটনাটি ঘটে।

১৩৪ ব্যাটালিয়নের সিআরপিএফ এবং ওডিশার স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) সারান্দার জঙ্গলে যৌথ অভিযান চালায়। ভোর ৫টা ৫০ নাগাদ ঝাড়খণ্ড-ওডিশা সীমান্তের রউরকেলার কাছে কে বালাং এলাকায় বিস্ফোরণটি ঘটে।সিআরপিএফ জওয়ান সত্যবান কুমার সিং (৩৪) গুরুতর আহত হন। তিনি উত্তরপ্রদেশের কুশিনগরের বাসিন্দা। তাঁকে সঙ্গে সঙ্গে রউরকেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাঁচানো যায়নি।

পুলিশ সূত্রের খবর, মাওবাদীরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের গতিবিধির উপর নজর রাখছে।গত কয়েকদিন ধরে তারা আক্রমণের পরিকল্পনা করছে। বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

সম্প্রতি ওই অঞ্চলে বিস্ফোরক লুটের ঘটনার পর বাহিনীর তরফে মাওবাদী দমনে চিরুনি তল্লাশি চালানো হয়। ওডিশা এবং ঝাড়খণ্ড পুলিশের ইউনিটের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সিআরপিএফ। এত কিছুর মধ্য়ে আবার মাওবাদীদের দাপাদাপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *