ঋতাভরীর সিনেমা ‘পাপা বুকা’ অস্কারের দৌড়ে! ফের বাঙালির জয়জয়কার

কলকাতা – ঋতাভরী চক্রবর্তী অভিনীত সিনেমা পাপা বুকা এবার অস্কারের নমিনেশনে জায়গা পেল। প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট দেশ পাপুয়া নিউগিনি, সেই দেশের সিনেমা এই প্রথম অস্কারের মঞ্চে নমিনেটেড হল। কিন্তু এত কিছুর পরেও নেপথ্যে রয়েছেন একজন বাঙালি, তিনি হলেন ঋতাভরী চক্রবর্তী।

‘পাপা বুকা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এই সিনেমায় কাজ করার অনন্য অভিজ্ঞতার কথা। তবে এই সিনেমাটি যে অভিনেত্রীকে এত বড় সম্মান এনে দেবে তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি।সোশ্যাল মিডিয়ায় এই খবরটি সবার সঙ্গে শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমাদের সিনেমা ‘পাপা বুকা’ নিউগিনি থেকে অস্কারের নমিনেশনে যাচ্ছে। দুই দেশের সম্পর্ককে নিয়ে তৈরি হওয়া, এই সিনেমার পরিচালক বিজুকুমার দামোদরন। ভারত এবং নিউগিনির মধ্যের সম্পর্ককে তুলে ধরা হয়েছে এই ছবিতে।’

অভিনেত্রী লেখেন, ‘স্বাধীনতার ৫০ তম বছরে দাঁড়িয়ে পাপুয়া নিউগিনি এই প্রথমবার অস্কারের জন্য পাঠাচ্ছে তাদের সিনেমাকে। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ৮৫ বছর বয়সি আদিবাসী নেতা সাইন বোবোরো, ঋতাভরী চক্রবর্তী এবং প্রকাশ বেরে।’

উল্লেখ্য, এই সিনেমাটি তৈরি করা হয়েছে একটি যুদ্ধ বিধ্বস্ত সময়ের প্রেক্ষাপটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার অধ্যায় গড়ে ওঠা দুই দেশের মধ্যে তৈরি হওয়া নতুন সম্পর্কের কথা তুলে ধরা হবে এই সিনেমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *