কলকাতা – সকালে উঠে বাজারে গেলেই হাতে লাগছে ছ্যাঁকা! পটল, বেগুন থেকে উচ্ছে, লঙ্কা অগ্নিমূল্য দামের প্রভাব পড়েছে আমজনতার জীবনে। নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তদের ঘরে ৷ কবে কমবে সবজির দাম, প্রশ্ন এখন একটাই ৷
এক নজরে দেখে নেওয়া যাক, আজকের বাজারদর –
আলু ২০টাকা, পেঁয়াজ ২৫, টমেটো ৮০, পালং-৭০-৮০, গাজর ৫০, বিট ৫০, ক্যাপসিকাম ১২০, শসা -৮০, ভেন্ডি ৬০, জিঙে ৭০-৮০, পটল ৭০-৮০, লাউ ২০-৩০ পিস, কুমড়ো ৩০, লংকা ১০০, বেগুন ৮০-১০০, উচ্ছে ৬০-৭০, পাতি লেবু ৪-৫ টাকা পিস, পেঁপে ৪০-৫০।
