মধ্যবিত্তকে বিরাট স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক, আরও একবার কমানো হল রেপো রেট

কলকাতা – আবারও সুদ কমাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আর্থিক নীতি নির্ধারক কমিটি। ৬ জুন শুক্রবার নতুন রেপো রেট ঘোষণা করেছে আরবিআই।

আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্রা নতুন রেপো রেটে ৫০ বেসিস পয়েন্ট কমানোর কথা বলেছেন। এতে সূচক ৬ শতাংশ থেকে নেমে এসেছে ৫.৫০ শতাংশে। এই নিয়ে চলতি বছরে তিন বার হ্রাস পেল রেপো রেট। আগে ফেব্রুয়ারি ও এপ্রিলে ২৫ করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।

৪ জুন বুধবার থেকে তিন দিনের বৈঠকে বসেছিল আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি। বৈঠকে রেপো রেট কমানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাঙ্কের ঋণ গ্রহণকারীদের অনেকটাই স্বস্তি মিলেছে। কারণ তাঁদের মাসিক কিস্তির টাকা এবার কমবে।

সুদের হারে আরবিআই দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককে ঋণ দিয়ে থাকে তাকেই বলে রেপো রেট। এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। ফলে গ্রাহকেরা যে সুদে গৃহঋণ বা গাড়ির ঋণ নিয়েছেন এবার থেকে তাঁদের সুদ বাবদ কম টাকা গুণতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *