ভক্ত লিখে দেন ৭২ কোটি টাকার সম্পত্তি! সেই টাকা দিয়ে কী করেন সঞ্জয় দত্ত?

কলকাতা- একেই বলে ভক্ত! যাঁর ভক্ত, তাঁর নামে রেখে গেলেন ৭০ কোটি টাকার সম্পত্তি! বলিউডের কিছু তারকা অনুরাগীরা এতটাই ভালবাসেন যে তাঁদের পরিবারের একজন বলেই মনে করেন। সঞ্জয় দত্তর এমন এক অনুরাগীর কাণ্ড শুনে চোখ কপালে ওঠার মতো অবস্থা নেটিজেনদের। সঞ্জয় দত্ত সেই অনুরাগীর পরিবারের সদস্য হয়ে উঠেছিলেন।

এই অনুরাগী যখন মারা যান, তখন বয়স হয়েছিল ৬২ বছর। তিনি নাকি ৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয় দত্তর নামে করে দিয়েছিলেন। এমন খবর বিশ্বাস করা কঠিন। সেই কারণে একটা পডকাস্টে তারকাকেই প্রশ্ন করা হয়েছিল, সত্যি এমন কিছু ঘটেছে কিনা! এই কথা শুনে সঞ্জয় জানান, সত্যিই এমনটা ঘটেছিল।

তা হলে সেই টাকা নিয়ে কী করেছিলেন সঞ্জয়? তারকা প্রশ্নের উত্তরে জানান, সেই অনুরাগীর পরিবারের মানুষকে খুঁজে বের করতে হয়েছিল সঞ্জয়কে। তার পর তিনি ৭২ কোটির সম্পত্তি ফিরিয়ে দেন পরিবারের মানুষদের। এই ঘটনা সত্যিই অবাক করা। ঠিক কতটা ভালোবাসা থাকলে পরিবারের অন্য কাউকে সম্পত্তি না দিয়ে বলিউডের কোনও তারকাকে সম্পত্তি দিয়ে যাওয়া যায়!

সঞ্জয় বলিউডের নামী পরিবারে বেড়ে উঠেছেন। জীবনে চড়াই-উতরাই কম দেখেননি তিনি। তাঁর জীবন এতটাই রঙিন যে বায়োপিক পর্যন্ত তৈরি হয়েছে অভিনেতার জীবনের আদলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *