পাকিস্তানের পাল্টা চাল ফেল! ৭ জইশ জঙ্গিকে খতম, BSF-এর বড় অপারেশন, ভিডিও প্রকাশ সেনার

কলকাতা- আবার সাত জইশ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত সন্দেহে সাত জঙ্গিকে খতম করা হয় বলে খবর। ৮ মে রাত ১১ টার দিকে অভিযানটি শুরু করা হয়। বিএসএফ সৈন্যরা সাম্বা সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এরপরই তারা হামলা চালিয়েছে এই জঙ্গিদের খতম করে দেয়।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিএসএফ সৈন্যরা পাকিস্তানি পোস্ট ধান্ধারে ব্যাপক ক্ষতি করছে এবং একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করতে কমপক্ষে সাত জঙ্গিকে খতম করছে। ভারত ও পাকিস্তানের মধ্যে বর্ধিত সামরিক উত্তেজনার মধ্যেই এই ঘটনাটি ঘটেছে। এর আগে বৃহস্পতিবার, ভারত জম্মু, পাঠানকোট, উধমপুরে একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।

৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গি শিবিরগুলিতে ভারত অপারেশন সিঁদুরের অধীনে বিমান হামলা চালানোর একদিন পর এই হামলাটি ঘটে। প্রায় ১০০ জন জঙ্গিকে খতম করা হয়েছে বলেই দাবি করেছে ভারত। পাহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা নিতেই ভারত এই পাল্টা হামলা চালায়। বৃহস্পতিবার রাত থেকে শুরু করে শুক্রবার ভোররাত পর্যন্ত চলছে সংঘাত। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গোলাগুলি চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের লাগাতার হামলার চেষ্টা বারবার ভেঙে দেয় ভারতীয় সেনা। অন্তত ৫০টি পাক ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *