লন্ডন- হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। জানা যাচ্ছে, হাত ভেঙে গিয়েছে তাঁর। ইংল্যান্ডের প্রাক্তন এই ফুটবলারের স্ত্রী ভিক্টোরিয়া সমাজমাধ্যমে পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন।
ভিক্টোরিয়ার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বেকহ্যাম। তাঁর ডান হাতটি ঢোকানো রয়েছে একটি ব্যাগের (আর্ম স্লিং) মধ্যে। বোঝা যাচ্ছে যে, হাতে চোট পেয়েছেন তিনি।
ছবিতে অবশ্য বেশ খোশমেজাজেই দেখা যাচ্ছে ‘ফ্রিকিকের জাদুকর’-কে। তাঁর হাসিমুখ দেখে মনে হচ্ছে বর্তমানে সুস্থই রয়েছেন তিনি। তবে কীভাবে তিনি চোট পেয়েছেন সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি।
