সহবাসের ভিডিও শুট করে ক্লিপ বিক্রি! অভাবের তাড়নায় অবাক করা সিদ্ধান্ত নেন দম্পতি, শেষরক্ষা হল না

কলকাতা- সহবাসের ভিডিও বিক্রি করছেন দম্পতি! চাঞ্চল্যকর ঘটনা হায়দরাবাদে। জানা গিয়েছে, ক্যামেরার সামনেই যৌনতা করতেন ওই দম্পতি। সেই দৃশ্য লাইভ সম্প্রচার করা হত।

তাঁরা নাকি পরে ওই দৃশ্য ভিডিও হিসাবে বিক্রি করতেন। গ্রেফতার করা হয়েছে যুগলকে। মল্লিকার্জুন নগরের অম্বরপেত এলাকার ঘটনা।

ক্যামেরা-সহ একাধিক যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করা হয়েছে। জেরায় নিজেদের যাবতীয় কাজের কথা স্বীকার করে নিয়েছেন ওই দম্পতি।

নিজেদের পরিচয় আড়ালে রাখতে মুখে মাস্ক পরতেন তাঁরা। উচ্চমানের এইচডি ক্যামেরার মাধ্যমে নিজেদের যৌনতার দৃশ্য রেকর্ড করতেন। সেই ভিডিও বিক্রি করতেন মূলত অ্যাপের মাধ্য়মে।

অনেক সময় ব্যক্তিগতভাবেও যৌনতার ভিডিও বিক্রি করা হত। লাইভ ভিডিওর জন্য ২ হাজার টাকা নিতেন দম্পতি। ৫০০ টাকা নেওয়া হত ভিডিও ক্লিপের জন্য।

কেন এমন কাজে নামলেন দম্পতি? জেরায় জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় অটোচালক। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ। তাঁর চিকিৎসায় বিরাট অর্থ ব্যয় হয়। ফলে সংসারে অভাব নিত্যসঙ্গী।

দুই মেয়ের পড়াশোনার খরচ যোগাতে পারছিলেন না ওই দম্পতি। দুই মেয়েই অত্যন্ত মেধাবী। একজন বিটেকে দ্বিতীয় বর্ষের পড়ুয়া। অন্যজন সম্প্রতি ইন্টারমিডিয়েট পাশ করেছে, ৪৭০-এর মধ্যে ৪৬৮ নম্বর পেয়ে। কিন্তু অর্থাভাবে তাদের পড়াশোনা বন্ধ হতে বসেছিল।

দম্পতি জানান, কাজ করে তাঁরা যা উপার্জন করতেন তার চেয়ে অনেক বেশি অর্থ আসে এই ভিডিও বিক্রির মাধ্যমে। সেকারণেই এই পথে নেমেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *