বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে তৎপর রাজ্য সরকার! তহবিল গঠন, মুখ্যমন্ত্রী দিলেন ৫ লাখ টাকা

কলকাতা- বিপর্যস্ত উত্তরবঙ্গ। অতিভারী বৃষ্টির কারণে উপচে পড়েছে তিস্তা, তোর্সা, মহানন্দা-সহ উত্তরবঙ্গের সব নদীতে জলস্তর। বিপদ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড়। 

রাজ্য সরকার উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলার জন্য একটা ফান্ড গঠন করেছে। দার্জিলিংয়ের রিভিউ বৈঠক থেকে মন্ত্রীসভার সব সদস্যদের তাতে সাহায্য করতে বলা হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই তহবিলে পাঁচ লক্ষ টাকা দিয়েছেন। মন্ত্রীসভার বাকি সদস্যরা নিজেদের বেতন থেকে এক লক্ষ টাকা করে দেবেন।

এখনও পর্যন্ত এই ফান্ডে ২২ জন মন্ত্রী এক লক্ষ টাকা করে দিয়েছেন। রাজ্যের একাধিক শাসকদলের বিধায়ক ফান্ডে সাহায্য করতে চান। বিধানসভার অধ্যক্ষের কাছে এসে তাঁরাও চেক দিয়ে যাচ্ছেন। 

ইতিমধ্যে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও  ১ লক্ষ টাকার ত্রাণ তহবিলে দানের ঘোষণা করেছেন। শুধু তাই নয়, রাজ্যের সাধারণ মানুষকেও তিনি আহ্বান জানিয়েছেন এই কঠিন মুহূর্তে মানবিকতার হাত বাড়িয়ে দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *