কেন্দ্রের তলব, তার কয়েক ঘন্টাতেই দার্জিলিংয়ের জেলাশাসককে সরিয়ে দিল নবান্ন! নতুন দায়িত্বে কে?

কলকাতা- কেন্দ্র ডেপুটেশনে তলব করার কয়েক ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের জেলাশাসককে পদ থেকে সরিয়ে দিল নবান্ন।

আপাতত ১৯৯৪ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার সুনীল আগরওয়ালকে জেলাশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। সুনীল আগরওয়াল উত্তরবঙ্গ ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি পদে আছেন।

উল্লেখ্য, গত শনিবার ৭ মার্চ রাষ্ট্রপতির শিলিগুড়ি সফরের সময় তাঁর সভাস্থল নিয়ে বিতর্ক তৈরি হয়। এমনকি রাষ্ট্রপতিকে ‘অসৌজন্য’ প্রকাশেরও অভিযোগ ওঠে রাজ্য সরকারের বিরুদ্ধে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

পরে রাজ্য সরকার অসৌজন্যের অভিযোগ অস্বীকার করে। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক সেখানে থামেনি। রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে বলে কঠোর ভাষায় বিবৃতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

রাজ্য সরকারের থেকে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই রিপোর্ট খতিয়ে দেখার পর আজই শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর ও দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে দিল্লিতে ডেপুটেশনে তলব করে কেন্দ্র সরকার। এরপরই রাজ্য সরকারের তরফে জেলাশাসক মণীশ মিশ্রকে সরিয়ে দেওয়া হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *