সারদা মামলায় আপাতত স্বস্তি রাজীব কুমারের, CBI-এর আবেদন বাতিল, আগাম জামিন বহাল

কলকাতা- সারদা চিটফান্ড কাণ্ডে আপাতত স্বস্তি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। তাঁর আগাম জামিন খারিজের দাবিতে সিবিআই যে আবেদন করেছিল, তা শুক্রবার বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। বহাল থাকছে রাজীব কুমারের আগাম জামিন।

রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার যে আলাদা মামলা রয়েছে, তার উপর নির্ভর করেই ভবিষ্যতে স্থির হবে তাঁর আইনি নিরাপত্তা। আট সপ্তাহ পর সেই মামলার শুনানি।

সারদা তদন্তের শুরু থেকেই রাজীব কুমারকে ঘিরে উত্তেজনা ও বিতর্ক ছিল তুঙ্গে। অভিযোগ ছিল, তদন্তে সহযোগিতা না করার পাশাপাশি প্রমাণ নষ্টের চেষ্টা করেছিলেন তিনি।

শিলংয়ে দীর্ঘ জেরা, কলকাতায় হাজিরা সবই পার করেছেন রাজীব। কিন্তু সিবিআই দাবি করে, তাঁরা প্রয়োজনীয় নথি ও তথ্য পাননি। এমনকী রাজীবের বাড়িতে গিয়ে তাদের অফিসারদের হেনস্তার অভিযোগও তুলে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। সেই মামলার নিষ্পত্তি এখনও বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *