আবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দল, নিউজিল্যান্ডকে সেই ‘অভিশপ্ত’ স্টেডিয়ামে হারিয়ে শাপমোচন টিম ইন্ডিয়ার

আহমেদাবাদ- অবশেষে সেই স্টেডিয়ামেই বিশ্বকাপ জিতল ভারতীয় দল!

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২০২৩ সালের সেই ‘অভিশপ্ত’ হারের শাপমোচন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বজয়ের মুকুট পরল ভারত।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই অজিদের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত-বিরাটদের। আজ সেই একই মাঠে কিউয়িদের ৯৬ রানে হারিয়ে খেতাব ধরে রাখল টিম ইন্ডিয়া।

প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের পাহাড় গড়েছিল সূর্যকুমার যাদবের দল। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণের বিধ্বংসী ইনিংসে ভর করেই এই রেকর্ড রান তোলে ভারত। জবাবে রান তাড়া করতে নেমে লড়াই চালালেও ভারতীয় বোলারদের দাপটে ১৫৯ রানেই থমকে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *