১৯ বছরের ছোট বয়ফ্রেন্ডে মজে ৫২-র মালাইকা, এয়ারপোর্টে ধরা পড়লেন দু’জন!

কলকাতা- বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ফের একবার তাঁর প্রেম জীবনের জন্য শিরোনামে উঠেছেন। অর্জুন কাপুরের সঙ্গে ব্রেকআপের পর থেকেই অভিনেত্রী তাঁর ব্যক্তিগত জীবনকে গোপনে রেখেছেন। কিন্তু গোপন কথাটি রইল না গোপনে।

খবর হাঁটুর বয়সী এক ব্যক্তি ফের মালাইকার জীবনে প্রবেশ করেছে। মুম্বইয়ে এনরিক ইগলেসিয়াসের কনসার্টে রহস্যময় এক ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের মুন্নীকে। রিপোর্টে দাবি করা হয়েছে, সেই পুরুষ হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা। এই কনসার্টের পর থেকেই দুজনের ডেটিং গুঞ্জন ছড়িয়ে পড়ে। এবার মুম্বই বিমানবন্দরে দু’জনকে প্রায় একইসময়ে দেখা গেল। যদিও আলাদা আলাদা। মালাইকা অরোরা এবং তাঁর চর্চিত প্রেমিক হর্ষ মেহতাকে বিমানবন্দরে একসঙ্গে মিডিয়ার সামনে দেখা দিতে চাননি তা স্পষ্ট। জানা গেছে, বুধবার বিকেলে মালাইকা ও হর্ষ একই টার্মিনাল হন প্রায় একই সময়ে। মালাইকা এগিয়ে ছিলেন এবং হর্ষ ক্যাজুয়াল পোশাকে মুখোশ পরে তাঁর পিছনে হাঁটছিলেন। পার্কিং এরিয়ায় যাওয়ার সময় দুজনকে একই গাড়িতে দেখা যায়। মালাইকা প্রথমে গাড়িতে বসেছিলেন এবং কয়েক সেকেন্ড পরে হর্ষ মেহতাকেও একই গাড়িতে যেতে দেখা যায়। এ জেরে দুজনের সম্পর্ক নিয়ে আবারও আলোচনা হচ্ছে।

আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রায় পাঁচ বছর প্রেম করছিলেন মালাইকা। তাঁদের মাখোমাখো প্রেমের চর্চা যতটা ছিল, ব্রেকআপ নিয়েও আলোচনা হয় ততখানি। গত বছর তাদের ব্রেকআপের খবর ভক্তদের অবাক করে দিয়েছিল। অর্জুনের মতোই হর্ষও মালাইকার জেরে অনেকটা ছোট। সূত্রের খবর ত্রিশের কোঠায় সদ্য পা দিয়েছেন এই ব্যবসায়ী। তাঁর বয়স ৩৩-এর আশেপাশে। সুতরাং মালাইকার চেয়ে প্রায় ১৯ বছরের ছোট তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *