কলকাতা- ভারতের ‘অপারেশন সিন্ধু’ অভিযানের প্রথম ধাপ হিসেবে শুক্রবার রাতে ২৯০ জন ভারতীয় শিক্ষার্থীকে নিয়ে একটি বিশেষ বিমান নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে।
শনিবার রাতে ইরান থেকে ভারতীয়দের উদ্ধার করে আরও দুটি চার্টার্ড বিমান অবতরণ করবে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি তুর্কমেনিস্তানের আশগাবাত থেকে আসছে।
দিল্লিতে ইরানি দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন মোহাম্মদ জাভেদ হোসেইনি বলেছেন,’ইরানের আকাশসীমা বর্তমানে বন্ধ রয়েছে, তবে আমরা ভারতীয় নাগরিকদের নিরাপদে উদ্ধারের জন্য সীমিত প্রবেশাধিকার দিয়েছি।’
দিল্লিতে ফিরে শিক্ষার্থীরা অনিশ্চয়তার ভয়াবহ দিনগুলির কথা বর্ণনা করেন, এবং দ্রুত পদক্ষেপের জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। তাঁরা বলছেন, ‘ভারত সরকার আমাদের জন্য অনেক কিছু করেছে’।
এই পরিস্থিতিতে ইরান ভারতের থেকে কী চাইছে, তা শুক্রবারই দিল্লিতে স্পষ্ট করেছেন ইরানের দূতাবাস সংক্রান্ত মিশনের ডেপুটি চিফ মহম্মদ জাভেদ হুসেনি। তিনি বলেন, ইরানের আশা ইজরায়েলের এই হানার নিন্দা করবে ভারত।
এদিকে, সদ্য, ইরানের প্রতিবেশি দেশ পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়। যে ট্রাম্প শিবির থেকে ইরান বেশ কিছু বিরোধিতার বার্তা পেয়েছে সদ্য চলা যুদ্ধ নিয়ে। বেশ কিছু রিপোর্টের দাবি, ইরান সংলগ্ন পাকিস্তানের সেনা ঘাঁটি ব্যবহারের কথা ওয়াশিংটন ভাবছে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা।
