কলকাতা- রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে অসুস্থ প্রায় ৩৫ জন পড়ুয়া। তড়িঘড়ি তাদের ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। পড়ুয়াদের দেখতে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার রেড রোডের ৭৯ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান করেছিল তারা। সেখানেই অনুষ্ঠান চলাকালীন অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছেন কলকাতার নগরপাল মনোজ ভর্মাও। তাদের দেখে এসে মুখ্যমন্ত্রী জানান, ‘ওদের সকালে যে টিফিন দেওয়া হয়েছিল, অনেকেই নিজের অনুষ্ঠানের কথা চিন্তা করে খায়নি। কেউ কেউ জল পর্যন্ত খায়নি। ফলে ডিহাইড্রেশন হয়ে গিয়েছে। আমি নিজে সকলের মাথায় হাত বুলিয়ে, আদর করে এলাম। এখন দু-একজন বাদে সবাই সুস্থ রয়েছে।’
চিকিৎসকদের প্রাথমিকভাবে অনুমান, ‘তীব্র রোদের কারণে এই অবস্থা হয়েছে তাদের।
