গরমের ছুটির পর কবে খুলবে রাজ্যের স্কুলগুলি, জানিয়ে দিল স্কুল শিক্ষা দফতর

কলকাতা- রাজ্যজুড়ে তীব্র দাবদাহ। এরই মধ্যে মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার জন্য বলেছিলেন। এবার গরমের ছুটির পর রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে খুলে যাওয়ার দিন ঘোষণা করল শিক্ষাদফতর। ২জুন খুলে যাবে রাজ্যের স্কুলগুলি। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে জানিয়েছে স্কুল শিক্ষাদপ্তর।

তীব্র গরমের জন্য রাজ্য সরকারের অধীনে থাকা স্কুলগুলিতে ৩০ এপ্রিল থেকে ছুটি দেওয়া হয়েছে। প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি প্রতিটি শ্রেণিরই ছুটি রয়েছে। তবে সেই সময় জানানো হয়নি, ফের ন স্কুল খোলা হবে। শুধু বলা হয় পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত স্কুলগুলিতে ছুটি থাকবে।

ঘোষণার পর শিক্ষক-শিক্ষিকাদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানান, এই অনির্দিষ্টকালের ছুটি পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি করবে। বছরের শেষের দিকে বেশি চাপ পড়ে যাবে। বিশেষ করে উচ্চমাধ্যমিক যারা দেবে, তাদের সমস্যা হবে বলে শঙ্কা প্রকাশ করেন তাঁরা। এর পরই নতুন নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষাদপ্তর জানাল, ২ তারিখ স্কুল খুলে যাচ্ছে সব স্কুল। বছরের শুরুতে যে শিক্ষাবর্ষের যে ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল, তাতে ছুটি হওয়ার কথা ছিল ১২ মে। গরমের ছুটি শেষ হওয়ার কথা ছিল ২৩ মে। তবে তীব্র গরম ও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ছুটি এগিয়ে আনে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *