‘এক ডাকে অভিষেক’, চালু হল হেল্পলাইন নম্বর, ঘর গোছাচ্ছে কালীঘাট তৃণমূল!

কলকাতা- একাধিক মামলায় বারবার ইডি-সিআইডি ডাকছে তাঁকে। তার মাঝেই বিরাট ঘোষণা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জির।

মঙ্গলবার অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তাতে লেখা, ‘নির্বাচন-পরবর্তী হিংসায় বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে, যেকোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন।’ তারপরেই লেখা হয়েছে, নয়া কর্মসূচির নাম, ‘এক ডাকে অভিষেক।’

দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বর- ৭৮৮৭৭৭৮৮৭৭। সকাল ৯টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত চালু থাকবে এই হেল্প লাইন নম্বর।

জানা গিয়েছিল, এবার থেকে মমতা ব্যানার্জির কালীঘাটে পুনরায় বসবে ‘জনতার দরবার’। সূত্রের খবর, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে, দু’ জনে বসবেন। সেখানে সাধারণ মানুষের কথা শুনবেন তাঁরা। তার পরেই সামনে এল, অভিষেক ব্যানার্জির সোশ্যাল মিডিয়া পোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *