কলকাতা – এই নিয়ে পর পর দু’বার পুলিশি তলবে সাড়া দেননি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি অসুস্থ, চিকিৎসক আগামী পাঁচ দিন তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। এমন দাবি তৃণমূল নেতার।
বিস্তারিত জানিয়ে ইতিমধ্যেই একটি মেডিকেল রিপোর্ট পুলিশের কাছে জমা দিয়েছিলেন কেষ্টর আইনজীবী। কিন্তু গোল বাধল মেডিকেল রিপোর্টে থাকা চিকিৎসকের সই নিয়ে। গোটা ঘটনায় আবারও শুরু হল জলঘোলা।
সূত্রের খবর, অনুব্রত মণ্ডল যে মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন তদন্তকারীদের কাছে, সেটি শান্তিনিকেতন মেডিকেল কলেজের। সেই রিপোর্টে যেই চিকিৎসক সই করেছেন তাঁর নাম হিটলার চৌধুরী। এদিকে রামপুরহাট ১-এর ব্লক স্বাস্থ্য আধিকারিকের নামও নামও হিটলার চৌধুরী। এই নাম নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
বিএমওএইচ পদে থাকা একজন চিকিৎসক কেন বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন? কেনই বা তিনি মেডিকেল রিপোর্ট তৈরি করে দিচ্ছেন? মেডিকেল রিপোর্টে সই করা হিটলার চৌধুরী এবং বিএমওএইচ হিটলার চোধুরী যদি একই ব্যক্তি হন তাহলে কি অনুব্রতর মেডিকেল রিপোর্ট অবৈধ?
