একদিনে করোনা আক্রান্ত একশোর বেশি, সংক্রমণে দেশের প্রথম তিনে বাংলা

কলকাতা- দেশে হুড়মুড়িয়ে বাড়ছে সংক্রমণ। ভারতে এই মুহূর্তে সংক্রমণ প্রায় পাঁচ হাজার। পরিসংখ্যান, সংক্রমণের নিরিখে দেশে তৃতীয় স্থানে বাংলা। বাংলায় এই মুহূর্তে সংক্রমিতের সংখায় ৫৩৮। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬জন।

২৬ মে যেখানে সংখ্যা ছিল ১০১০, সেখানে ৩০ মে সংখ্যা পৌঁছয় ২৭১০-এ। পরিসংখ্যান অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৬৮৫জন। জুনের প্রথম দিনের আক্রান্ত প্রায় চার হাজার। ২ জুনের কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬১। ৩ জুন কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত চার হাজার পার, সংখ্যা ৪০২৬। ৫ জুন কেন্দ্রের তথ্য, দেশে মোট করোনা আক্রান্ত ৪৮৬৬।

কেরলে মোট আক্রান্তের সংখ্যা ১৪৭৭। দ্বিতীয় স্থানে দিল্লি, মোত আক্রান্ত ৫৬২। তৃতীয় স্থানে বাংলা, মোট আক্রান্ত ৫৩৮। মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা ৫২৬। কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৪৩৬, তামিলনাডুতে ২১৩, উত্তরপ্রদেশে ১৯৮।কেন্দ্রের তথ্য, ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে সাতজনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে করোনা প্রতিরোধে সবধরণের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *