৩৫ হাজার টাকা দিলেই বাংলাদেশিরা হয়ে যাচ্ছে ভারতীয়! বাংলায় বিরাট চক্রের হদিশ পেল পুলিশ

কলকাতা- মাত্র ৩৫ হাজার টাকা দিলেই কাজ হয়ে যাবে! হাতে পাওয়া যাবে ভুয়ো আধার কার্ড। ক্রেতা সেজে শিলিগুড়িতে এই ভুয়ো আধার কার্ড তৈরির চক্রকে ধরল পুলিশ।

এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড ও ভোটার কার্ড।

সোমবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় একটি বহুতলে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ, ভক্তিনগর থানার পুলিশ ও আশিঘর আউটপোস্টের পুলিশ।

ক্রেতা সেজেই ওই আধার কার্ড তৈরির সেন্টারে এসেছিল স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশের একটি টিম। ৩৫ হাজার টাকায় আধার কার্ড তৈরির কথা হয়। অগ্রিম হিসেবে ১৭ হাজার টাকাও দেওয়া হয়। এরপরই হাতেনাতে ধরা হয় সাতজনকে।

ডিজিটাল ফোটো স্টুডিয়োতে তৈরি হত নকল আধার কার্ড, নকল ভোটার কার্ড, নকল জাতি শংসাপত্র। সূত্রের খবর, বাংলাদেশিদের তৈরি করে দেওয়া হত এইসব সরকারি পরিচয়পত্র। এই পরিচয়পত্র ব্যবহার করেই ‘ভারতীয়’ হয়ে যেত বাংলাদেশিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *