বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে! আষাঢ়ের শুরুতেই দুর্যোগ, কতদিন চলবে একঘেয়ে বৃষ্টি?

কলকাতা- আষাঢ়স্য প্রথম দিবসে মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল। আষাঢ়ের দ্বিতীয় দিনেই দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা। ১৮ জুন, মঙ্গলবার থেকেই বাংলায় শুরু বর্ষার বৃষ্টি। আজ জেলায় জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। জুনের মাঝামাঝিতেই বাংলায় বর্ষার দাপট শুরু হল। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারেও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *