আমেরিকার হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে পরমাণু কেন্দ্রের, বড়সড় আশঙ্কা উস্কে দিল ইরানের মন্ত্রীর স্বীকারোক্তি

কলকাতা- মার্কিন হামলায় দেশের মিসাইল পরিকাঠামো যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্বীকার করে নিল ইরান। অবশ্য ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানানো হয়নি।

আমেরিকার হামলায় সামান্য ক্ষতি হয়েছে বলে গত কয়েক দিন ধরে দাবি করে এসেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই দাবি করে এসেছেন যে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র নাকি একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

ক্ষতি যে হয়েছে তা মেনে নিয়েছেন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে তিনি বলেছেন, ‘‌হ্যাঁ, দেশের পরমাণু পরিকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকা এবং ইজরায়েলি হানার জেরেই এটা হয়েছে।’‌

ট্রাম্প বুধবারও জানিয়েছেন, ইরানের পরমাণু শক্তি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন সেনার প্রশংসাও শোনা গেছে ট্রাম্পের মুখে। 

প্রসঙ্গত, ইরান–ইজরায়েল সংঘাতে নিজেদের জড়িয়ে ফেলেছে আমেরিকা। মাটির নীচে অবস্থিত ইরানের তিনটি মিসাইল গবেষণা কেন্দ্রে শক্তিশালী বোমা নিক্ষেপ করে তারা। কিন্তু ইরান দাবি করে এসেছে, হামলা হতে পারে আঁচ করে আগেই খালি করে দেওয়া হয়েছিল তিনটি পরমাণু গবেষণা কেন্দ্র। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। এবার তাদের গলায় উল্টো সুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *